গ্রাম থেকে শহর
News & Much More

36 C
Kolkata
36 C
Kolkata
More
    Home Lifestyle নখ দেখে স্বাস্থ্য বোঝার উপায়

    নখ দেখে স্বাস্থ্য বোঝার উপায়

    0
    24
    ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 

    আমাদের শরীরের অভ্যন্তরীণ অনেক সমস্যার কথা জানান দেয় হাতের নখ। নখের রঙ বা গঠনের পরিবর্তন দেখে আপনি সহজেই বুঝতে পারবেন কোনো রোগ শরীরে দানা বাঁধছে কি না। যেমন,নখের রঙ যদি স্বাভাবিক গোলাপির বদলে ফ্যাকাশে দেখায়,তবে তা রক্তে হিমোগ্লোবিন কমে যাওয়া বা রক্তাল্পতার লক্ষণ হতে পারে।

    আবার নখের গঠন যদি চামচের মতো হয়ে যায়, তবে বুঝতে হবে শরীরে আয়রনের ঘাটতি রয়েছে।ওদিকে,নখ হলুদ হয়ে যাওয়া মানে আপনি জন্ডিস বা হেপাটাইটিসে আক্রান্ত হতে পারেন।এ ছাড়া এটি ডায়াবেটিস, থাইরয়েড বা নখের ফাঙ্গাল ইনফেকশনেরও সংকেত দেয়। বিরল ক্ষেত্রে এটি ইয়েলো নেল সিন্ড্রোম-এর লক্ষণ হতে পারে।নখে পর্যাপ্ত অক্সিজেন বা রক্ত না পৌঁছালে নখ নীলচে হয়ে যায়। সাধারণত ফুসফুসের কোনো সমস্যা থাকলে এমনটা ঘটে। তবে আঘাত লেগে রক্ত জমাট বেঁধে নখ নীল হলে বরফ সেঁক দিলে তা ঠিক হয়ে যায়। আবার,নখে ছোট ছোট সাদা দাগ অনেক সময় শরীরে জিংক বা ক্যালসিয়ামের অভাব থাকলে দেখা দেয়।এটি সরাসরি কোনো বড় রোগ না হলেও অবহেলা করা ঠিক নয়।

    তবে, নখে হঠাৎ কালো দাগ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন। কারণ এটি মেলানোমা বা ত্বকের ক্যান্সারের একটি বড় লক্ষণ হতে পারে।নখের এমন কোনো অস্বাভাবিক পরিবর্তন চোখে পড়লে আতঙ্কিত না হয়ে দ্রুত একজন চিকিৎসকের পরামর্শ নিয়ে প্রয়োজনীয় রক্ত পরীক্ষা করিয়ে নিন।