গ্রাম থেকে শহর
News & Much More

28 C
Kolkata
28 C
Kolkata
More
    Home National সিন্ধু জলচুক্তি নিয়ে জারদারির মন্তব্যের পাল্টা ভারত 

    সিন্ধু জলচুক্তি নিয়ে জারদারির মন্তব্যের পাল্টা ভারত 

    0
    68
    ছবি সৌজন্যে : এক্স
    দোহায় সামাজিক উন্নয়ন সংক্রান্ত দ্বিতীয় আন্তর্জাতিক সম্মেলনে সিন্ধু জলচুক্তি লঙ্ঘনের অভিযোগ তুলে ভারতকে দুষেছিলেন বিলাবল ভুট্টো জারদারি।
    সম্প্রতি বাবা আসিফ আলি জারদারির অভিযোগ করেন , সামরিক সঙ্ঘাতে সুবিধা করতে না পেরে জলকে ‘অস্ত্র’ করেছে নয়াদিল্লি। বৃহস্পতিবার পাকিস্তানের রাষ্ট্রপতিকে জবাব দিয়েছে গুজরাটের বিজেপি নেতা মনসুখ মাণ্ডবীয় বলেছেন , পাকিস্তান ক্রমাগত শত্রুতা এবং আন্তঃসীমান্ত সন্ত্রাসবাদে মদতের মাধ্যমে সিন্ধু জল চুক্তির চেতনাকে ক্ষুন্ন করেছে।
    ভারতের বৈধ প্রকল্পগুলিকে বাধা দিয়ে তারা বারবার চুক্তির প্রক্রিয়ার অপব্যবহার করেছে। আর এখন মিথ্যা প্রচার চালিয়ে বিশ্বকে বিভ্রান্ত করতে চাইছে। প্রসঙ্গত, গত ২২ এপ্রিল পহেলগাঁওয়ে হামলার পর ৬৫ বছরের সিন্ধু জলচুক্তি স্থগিত করে ভারত। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন , সংঘর্ষবিরতি হলেও আর কোনোদিনই চুক্তি পুনর্বহাল করবে না ভারত।