গ্রাম থেকে শহর
News & Much More

28 C
Kolkata
28 C
Kolkata
More
    Home National সম্প্রসারণবাদ নয়, উন্নয়নে কাজ ভারতের : মোদী 

    সম্প্রসারণবাদ নয়, উন্নয়নে কাজ ভারতের : মোদী 

    0
    92
    ছবি সৌজন্যে : এক্স
    ভারত সম্প্রসারণবাদ নয়, উন্নয়নের চেতনায় কাজ করে। সেনা দিবসে নাম না করে চিনকে বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।বুধবার মুম্বইয়ে নৌসেনার তিনটি যুদ্ধজাহাজের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী।
    এরমধ্যে রয়েছে একটি সাবমেরিন। আইএনএস সুরাট, আইএনএস নীলগিরি এবং আইএনএস ভাগশির ওরফে হান্টার কিলার সাবমেরিনকে জাতির উদ্দেশে উৎসর্গ করেছেন তিনি। রণতরী উদ্বোধনের পর প্রধানমন্ত্রী বলেছেন, ছত্রপতি শিবাজি মহারাজ ভারতীয় নৌবাহিনীকে নতুন শক্তি ও নতুন দৃষ্টি দিয়েছিলেন। তার পবিত্র ভূমিতে সরকার একবিংশ শতাব্দীর নৌবাহিনীকে শক্তিশালী করার জন্য অনেক বড় পদক্ষেপ নিচ্ছে। এই প্রথম একটি ডেস্ট্রয়ার, একটি ফ্রিগেট এবং একটি সাবমেরিন একসঙ্গে কার্যকর হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কথায়, ভারত বৃহত্তম নৌশক্তি হিসেবে উঠে আসছে। পাশাপাশি গতি আসছে জাহাজ নির্মাণ শিল্পে, যা আত্মনির্ভর ভারতের পথে এক ধাপ এগিয়েছে।
    ভারত সর্বদা উন্মুক্ত, নিরাপদ, অন্তর্ভুক্তিমূলক ও সমৃদ্ধ ইন্দো-প্যাসিফিক অঞ্চলকে সমর্থন করেছে।এখন ভারত বিশ্বব্যাপী, বিশেষ করে গ্লোবাল সাউথে একটি নির্ভরযোগ্য ও দায়িত্বশীল অংশীদার হিসাবে স্বীকৃত।