গ্রাম থেকে শহর
News & Much More

27 C
Kolkata
27 C
Kolkata
More
    Home National কাতার সফরে বিদেশমন্ত্রী

    কাতার সফরে বিদেশমন্ত্রী

    0
    146
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

    আমেরিকা থেকে ফিরেই কাতারের রওনা দিয়েছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। তিন দিনের এই সফরে রাজনৈতিক, বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি, নিরাপত্তা, সংস্কৃতি সংক্রান্ত একাধিক বিষয় নিয়ে দ্বিপাক্ষিক বৈঠক করবেন বলে জানা গিয়েছে।

    পাশাপাশি আঞ্চলিক এবং আন্তর্জাতিক বিষয় নিয়েও কাতারের নেতৃত্বের সঙ্গে আলোচনা হবে বলে জানা গিয়েছে। তাঁর এই সফরকালে তিনি কাতারের প্রধানমন্ত্রী ও বিদেশমন্ত্রী শেখ মহম্মদ বিন আবদুল রহমান বিন জসিম আল থানির সঙ্গে দেখা করবেন। বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে বলা হয়েছে, ভারত এবং কাতারের সহযোগিতা গত দশ বছরে ধারাবাহিক ভাবে উন্নত হয়েছে। দু’দেশের শীর্ষ পর্যায়ের মধ্যে নিয়মিত যোগাযোগ থেকেছে। ২০২৩-২৪-এ ভারত এবং কাতারের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য দাঁড়িয়েছে বছরে ১ হাজার ৪০০ কোটি আমেরিকান ডলারে। কিন্তু তাতে ভারতের রফতানি মাত্র ১৭০ কোটি ডলার এবং আমদানি ১২০০ কোটি ৩০ লক্ষ ডলার। এই আমদানির বেশির ভাগটাই পেট্রোলিয়াম পণ্য।

    বিদেশমন্ত্রী সফরে প্রবাসী ভারতীয়দের সঙ্গে কথা বলবেন এবং দ্বিপাক্ষিক বাণিজ্যে ভারতের রফতানির ভাগ বাড়ানোর জন্য সক্রিয় হবেন বলে জানা গিয়েছে।