গ্রাম থেকে শহর
News & Much More

22 C
Kolkata
22 C
Kolkata
More
    Home Kolkata বছর শুরুতে নামবে পারদ, চেনা ছন্দে ফিরছে শীত

    বছর শুরুতে নামবে পারদ, চেনা ছন্দে ফিরছে শীত

    0
    116
    ছবি সৌজন্যে : প্রতিনিধিত্বমূলক
    নতুন বছরের শুরুতে চেনা ছন্দে ফিরছে শীত। তবে এখনই জাঁকিয়ে ঠান্ডা নয়।
    আগামী ২৪ ঘণ্টায় তাপমাত্রা বেশ খানিকটা কমলেও তার পর থেকে কয়েক দিনে তাপমাত্রার বিশেষ হেরফের হওয়ার সম্ভাবনা নেই। এমনই পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের। মঙ্গলবার ভোরে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৭.৩ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ৩.৫ ডিগ্রি বেশি। আবহাওয়া অফিসের পূর্বাভাস, মঙ্গলবার রাত থেকে বুধবার সকালের মধ্যে কলকাতার তাপমাত্রা কমবে আরও। তা ১৫ ডিগ্রির কাছাকাছি চলে আসবে। পশ্চিমের জেলাগুলিতে দশ ডিগ্রির কাছে নামবে পারদ। জমিয়ে শীতের পরিস্থিতি তৈরি হতে পারে বছরের শুরুতে। ভোরে ও রাতে ভালোই শীতের আমেজ টের পাওয়া যাবে। বৃষ্টির কোনও পূর্বাভাস নেই আপাতত। সবমিলিয়ে, বর্ষবিদায় ও বর্ষবরণে শীতের স্পর্শ অনুভব করবেন বঙ্গবাসী। হাওয়া অফিসের পূর্বাভাস, মঙ্গল ও বুধের সন্ধিক্ষণে পারদ পতনের সম্ভাবনা। দু থেকে তিন ডিগ্রি কমতে পারে তাপমাত্রা। তাহলে বর্ষবরণে সঙ্গী হতেই পারে আরও বেশি শীতের আমেজ।
    আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, দার্জিলিংয়ে তাপমাত্রা নেমেছে ৬ ডিগ্রি সেন্টিগ্রেডে। কালিম্পং, কার্শিয়াংয়েও দশের নিচে উষ্ণতা।