গ্রাম থেকে শহর
News & Much More

33 C
Kolkata
33 C
Kolkata
More
    Home Technology ক্যাসপারস্কি’র নতুন সংযোজন ‘থ্রেট ল্যান্ডস্কেপ’

    ক্যাসপারস্কি’র নতুন সংযোজন ‘থ্রেট ল্যান্ডস্কেপ’

    0
    151

    থ্রেট ইন্টেলিজেন্স পোর্টালে একটি নতুন থ্রেট ল্যান্ডস্কেপ বিভাগ অ্যাড করেছে গ্লোবাল সাইবার সিকিউরিটি ক্যসপারস্কি। এতে ব্যবসা প্রতিষ্ঠানগুলো সবসময় সাইবার হুমকির বা হামলার শেষ রিয়েল টাইম তথ্য পাবে।

    একইসাথে ইউজার প্রতিষ্ঠানগুলো সম্ভাব্য হামলাকারী, হামলার পদ্ধতি এবং হামলায় যে ধরনের ম্যালওয়্যার ব্যবহার করা হয়েছে, তার শেষ তথ্য জানতে পারবে এই বিভাগে। ক্রমবর্ধমান অত্যাধুনিক হামলা বা হুমকির বিরুদ্ধে সুরক্ষিত থাকতে ব্যবসা প্রতিষ্ঠানগুলোর সাইবার সিকিউরিটি সল্যুশনগুলোকে শক্তিশালী করার কথা বলেছে ক্যাস্পারস্কি।অত্যাধুনিক সাইবার আক্রমণের যুগে, সুরক্ষা দলগুলোর পক্ষে দ্রুত হুমকির প্রতিক্রিয়া জানানো ও অগ্রাধিকার দেওয়া কঠিন হয়ে পড়ে। এন্টারপ্রাইজ স্ট্র্যাটেজি গ্রুপের মতে, চারটি প্রতিষ্ঠানের মধ্যে একটি প্রতিষ্ঠান প্রাথমিকভাবে সাইবার নিরাপত্তাকে হুমকি হিসেবে গ্রহণ করে থাকে। কার্যকর সাইবার সিকিউরিটি সল্যুশনের ক্ষেত্রে ঝুঁকিগুলো শনাক্ত করতে শক্তিশালী সিকিউরিটি সল্যুশন প্রয়োজন।ক্যাসপারস্কির থ্রেট ইন্টেলিজেন্স পোর্টফোলিওতে থ্রেট অ্যানালাইসিস, লুকআপ, ডেটা ফিড, রিপোর্টিং, ডিজিটাল ফুটপ্রিন্ট ইন্টেলিজেন্স এবং ইনফ্রাস্ট্রাকচার ট্র্যাকিংসহ প্রতিষ্ঠানের নিরাপত্তা বিষয়ক পূর্ণাঙ্গ তথ্য পাওয়া যায়।

    নতুন থ্রেট ল্যান্ডস্কেপ বিভাগটি এমআইটিআরই এটিটি অ্যান্ড সিকে ব্যবহার করে জিওগ্রাফি, ইন্ডাস্ট্রি, প্ল্যাটফর্ম, এক্টর প্রোফাইল, সফ্টওয়্যার, কৌশল ও পদ্ধতির (টিটিপি) উপর ভিত্তি করে হামলা সম্পর্কিত ডেটা সরবরাহ করে। নতুন বিভাগটি ইউজারদের হামলার সম্ভাব্য তথ্য সরবরাহ করবে এবং ব্যবসা প্রতিষ্ঠানকে সুরক্ষিত রাখতে কার্যকর ব্যবস্থা গ্রহণে সাহায্য করবে।

    ছবি  সৌজন্যে : প্রতিনিধিত্বমূলক