
নিজেকে সাধারণ মানুষ বলে দাবি করলেও, বাস্তবে বিলাসবহুল জীবনযাপনে অভ্যস্ত অরবিন্দ কেজরিওয়াল। এক্স পোস্টে ছবি-ভিডিও পোস্ট করে এমনই অভিযোগ করেছে বিজেপি।
বিজেপির আইটি সেলের পক্ষ থেকে এক্স হ্যান্ডলে কেজরিওয়ালের ছেড়ে আসা বাসভবনের কয়েকটি ছবি ও ভিডিও প্রকাশ করা হয়। সেই ছবি প্রকাশ করে অভিযোগ করা হয়, দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী সাধারণ জীবনযাপন করেন বলে যে দাবি করতেন তা সঠিক নয়। বরং তিনি বিলাসবহুল জীবনযাপন করতেন। জেলমুক্ত হওয়ার পর মুখ্যমন্ত্রীর চেয়ার ছেড়ে দেন আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল। মুখ্যমন্ত্রীর জন্য নির্দিষ্ট বাসভবনটিও ছেড়ে দেওয়ার কথা ঘোষণা করেন। সেইমতো অক্টোবর মাসে বাসভবন খালি করেন। কিন্তু কেজরিওয়ালের সময়ই বাড়িটি বিলাসবহুল সামগ্রী দিয়ে সাজানো হয় বলে অভিযোগ করা হত গেরুয়া শিবিরের তরফে।
যদিও বিজেপির অভিযোগের পাল্টা কোনও অভিযোগ বা জবাব আপের তরফে পাওয়া যায়নি।
ছবি সৌজন্যে : এক্স









