গ্রাম থেকে শহর
News & Much More

22 C
Kolkata
22 C
Kolkata
More
    Home Sports রাসেলের ১২ নম্বর জার্সি অবসরে পাঠাল কলকাতা

    রাসেলের ১২ নম্বর জার্সি অবসরে পাঠাল কলকাতা

    0
    22
    ছবি সৌজন্যে : এক্স

    আইপিএল ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্স তাদের ইতিহাসের অন্যতম সেরা অলরাউন্ডার আন্দ্রে রাসেলকে বিশেষ সম্মান জানিয়ে তার জার্সি নম্বর ১২ আনুষ্ঠানিকভাবে অবসর ঘোষণা করেছে। ফলে ভবিষ্যতে আর কোনো ক্রিকেটার কেকেআরের হয়ে এই নম্বরের জার্সি পরবেন না।

    আইপিএল ২০২৬ শুরুর আগেই নেওয়া এই সিদ্ধান্তকে ফ্র্যাঞ্চাইজিটির পক্ষ থেকে সম্মান ও কৃতজ্ঞতার প্রতীক হিসেবে দেখা হচ্ছে। গত সিজনে রাসেলকে দল থেকে ছেড়ে দেওয়া হলেও, তিনি নিলামে না গিয়ে কেকেআরের পাওয়ার কোচ হিসেবে যোগ দেন।এর মধ্য দিয়েই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে তার খেলোয়াড়ি অধ্যায়ের সমাপ্তি ঘটে।কেকেআরের হয়ে ১৪০টি ম্যাচে মাঠে নেমে রাসেল করেছেন ২ হাজার ৬৫১ রান, স্ট্রাইক রেট ১৭৪.১৭—যা আইপিএলের ইতিহাসে অন্যতম সেরা। পাশাপাশি বল হাতে নিয়েছেন ১২৩টি উইকেট। তার অবদানেই দলটি জিতেছে ২০১৪ ও ২০২৪ সালের ট্রফি।কেকেআরের সিইও ভেঙ্কি মাইসোর বলেছেন, রাসেলের সঙ্গে সম্পর্ক অনেক গভীর। মাঠে তার পারফরম্যান্স অসংখ্য আনন্দ দিয়েছে। ১২ নম্বর জার্সিটি তার পরিচয়ের অংশ হয়ে গেছে।

    তাই আন্দ্রে রাসেলকে সম্মান জানাতে এই নম্বরটি অবসর দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।আইপিএলে জার্সি নম্বর অবসর দেওয়ার এই সংস্কৃতি নতুন নয়। এর আগে মুম্বাই ইন্ডিয়ান্স কিংবদন্তি শচিন টেন্ডুলকারের ১০ নম্বর জার্সি অবসর দেয়।