গ্রাম থেকে শহর
News & Much More

23 C
Kolkata
23 C
Kolkata
More
    Home Kolkata মুখ্যমন্ত্রীর মুখে আবারও ‘ভাষা সন্ত্রাস’

    মুখ্যমন্ত্রীর মুখে আবারও ‘ভাষা সন্ত্রাস’

    0
    119
    ছবি সৌজন্যে :ফেসবুক

    উত্তম কুমারের প্রয়াণ দিবসে আবারও বাংলা ভাষা সন্ত্রাসের অভিযোগ তুলে সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন বাংলায় কথা বললে শাস্তি পেতে হচ্ছে।

    তাদের জেলে ভরা হচ্ছে, এটা বরদাস্ত করা হবে না। মুখ্যমন্ত্রী আরও সভ্যতা, জাতির মেরুদণ্ড। বাংলাই নবজাগরণের ভূমি, মাতৃভূমি। তাই বাঙালিকে জেগে উঠতে হবে। প্রায় ৩০ কোটি মানষ বাংলা বলেন। বাংলা ভাষাকে রক্ষায় নতুন ভাষা আন্দোলন গড়ে তুলতে হবে। বেশ কয়েকদিন ধরেই বিজেপি শাসিত রাজ্যে বাঙালিদের ওপর হেনস্থার অভিযোগ এনে সরব হয়েছে তৃণমল একুশে জুলাইয়ের শহিদ দিবসের মঞ্চ থেকে বাঙালি অস্মিতা নিয়ে সুর চড়িয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

    বাঙালিদের ওপর অত্যাচার বন্ধ না হলে দিল্লি যাওয়ার হুঁশিয়ারিও দিয়েছিলেন। মহানায়ক সম্মান মঞ্চ থেকে তার অন্যথা হল না।