গ্রাম থেকে শহর
News & Much More

36 C
Kolkata
36 C
Kolkata
More
    Home National প্রয়াত থাইল্যান্ডের রাজমাতা সিরিকিট

    প্রয়াত থাইল্যান্ডের রাজমাতা সিরিকিট

    0
    104
    ছবি সৌজন্যে : এক্স
    প্রয়াত থাইল্যান্ডের রাজমাতা সিরিকিট কিটিয়াকারা। থাইল্যান্ডের রয়‍্যাল হাউসহোল্ড ব্যুরো সূত্রে খবর, শুক্রবার স্থানীয় সময় রাত ৯টা ২১ মিনিটে ব্যাংককের হাসপাতালে মৃত্যু হয়েছে ৯৩ বছর বয়সী সিরিকিটের।
    ২০১৯ সাল থেকেই অসুস্থ ছিলেন তিনি। এই মাসের শুরুতে তাঁর রক্তের ইনফেকশনও ধরা পড়েছিল। রাজা ভাজিরালংকর্ন থাই রয়‍্যাল হাউসহোল্ডকে রাজকীয় শেষকৃত্যের আয়োজন করার নির্দেশ দিয়েছেন। দীর্ঘ ৬ দশকের বেশি সময় ধরে থাইল্যান্ডে রানি ছিলেন সিরিকিট। তিনি দেশটিতে সবচেয়ে বেশি সময় সিংহাসনে থাকা রাজা ভূমিবল আদুলাদেজের স্ত্রী। ২০১৬ সালে রাজা ভূমিবল মারা যান। এরপর সিংহাসনে বসেন তাঁদের ছেলে মহা ভাজিরালংকন। রানি সিরিকিটের মৃত্যুতে থাই প্রধানমন্ত্রী অনুতিন চার্নভিরাকুল তাঁর মালয়েশিয়া সফর বাতিল করেছেন।
    দক্ষিণ-পূর্ব এশীয় আঞ্চলিক জোটের শীর্ষ সম্মেলনে যোগ দিতে তাঁর কুয়ালালামপুর যাওয়ার কথা ছিল। সিরিকিটের বাবা ছিলেন ফ্রান্সে থাই রাষ্ট্রদূত। প্যারিসে পড়াশোনা করেন তিনি। সেখানেই রাজা ভূমিবলের সঙ্গে তাঁর প্রথম দেখা হয়। ১৯৫০ সালের ২৮ এপ্রিল বিবাহ বন্ধনে আবদ্ধ হন তাঁরা। ২০১২ সালে স্ট্রোক হয়েছিল সিরিকিটের। এরপর থেকে তাঁকে জনসমক্ষে খুব কমই দেখা গিয়েছে।