গ্রাম থেকে শহর
News & Much More

36 C
Kolkata
36 C
Kolkata
More
    Home Birbhum আইনজীবীই এসডিপিও অফিসে, বোলপুরে যাবেন অনুব্রত! 

    আইনজীবীই এসডিপিও অফিসে, বোলপুরে যাবেন অনুব্রত! 

    0
    176
    ছবি সৌজন্যে : নিজস্ব
    দ্বিতীয় বার পুলিশের তলবের পর এসডিপিও অফিসে যেতে পারেন অনুব্রত মণ্ডল। তবে বেলা ১১টার পরিবর্তে তিনি দুপুর ২টো নাগাদ হাজিরা দিতে পারেন। এমনটাই জানা যাচ্ছে তৃণমূল নেতার অনুগামীদের সূত্রে। ইতিমধ্যেই তাঁর এক আইনজীবী এবং এক ঘনিষ্ঠ এসডিপিও অফিসে পৌঁছে গিয়েছেন।
    পুলিশকে হুমকি মামলায় এফআইআর হয়েছে বীরভূমের তৃণমূল নেতার বিরুদ্ধে। শনিবার বেলা ১১টায় তাঁকে এসডিপিও অফিসে হাজিরা দিতে বলেছিল পুলিশ। কিন্তু যাননি অনুব্রত মণ্ডল। তাঁর আইনজীবীরা এসডিপিও অফিসে যান। মক্কেলের শারীরিক অসুস্থতা এবং আরও কয়েকটি কারণ দর্শিয়ে তাঁরা জানান, শনিবার অনুব্রতের পক্ষে হাজিরা দেওয়া সম্ভব নয়। অনতিবিলম্বে দ্বিতীয় নোটিস দেয় পুলিশ। তাতে বলা হয়, রবিবার বেলা ১১টার মধ্যে বোলপুর এসডিপিও অফিসে হাজিরা দিতে হবে তৃণমূল নেতাকে।
    সকাল সাড়ে ১০টার পরে জানা যায়, কেষ্ট যেতে পারেন। তবে পুলিশ নির্ধারিত সময়ের পরে। শনিবার পুলিশি তলবে সাড়া না দিলেও নিত্যদিনের মতো বোলপুরে দলীয় কার্যালয়ে উপস্থিত ছিলেন অনুব্রত মণ্ডল।