
জামাইষষ্ঠীতে আগুন সব্জি থেকে মাছবাজার। কলকাতা-সহ রাজ্যের নানা বাজারে সব্জির ঝুড়িতে লেগেছে অগ্নিমূল্য। জামাইয়ের পাতে পটল-কচু-লাপা সাজাতে চাইলে এখন একটু কষে পকেট হাতড়াতে হচ্ছে গৃহিণীদের।
বাজারে মানুষের ঢল নেমেছে ষষ্ঠীর সকালে, তবে দাম শুনে অনেকেরই মাথায় ভাঁজ পড়ছে। ব্যবসায়ীদের বক্তব্য, এই মরসুমে অকাল বৃষ্টির ফলে মাঠেই নষ্ট হচ্ছে বহু সবজি। তাই সরবরাহ কম, অথচ জামাইষষ্ঠী মানেই তো চাহিদার পারদ চড়া—ফলে স্বাভাবিকভাবেই দাম বেড়েছে। বাজার করতে আসা কিছুজনের বক্তব্য, বাজারে খুব বেশি দাম বাড়েনি কিছুরই। ১২০০ টাকা কিলো ইলিশ আছে। ৪৫০ টাকা কিলো কাটা রুই মাছ। ৮৫০ টাকা কিলো মটন।
ফলে মাছের দিক থেকে দেখতে গেলে দাম বিশাল বেশি নয়। কেনাই যায়। এবার জামাইষষ্ঠী হিসেবে একটু বেড়েছে, সেটা না বললেই নয়। অন্যান্য মৌসুমি সবজির দামও একটু চড়া থাকবে বলেই জানাচ্ছেন বিক্রেতারা।







