
প্রচণ্ড গরমে ভারী মেকআপ ত্বকের জন্য যেমন অস্বস্তিকর,তেমনি ক্ষতিকরও হতে পারে।ঘাম, ধুলো আর তাপমাত্রার কারণে ত্বক দ্রুত ক্লান্ত হয়ে পড়ে।
তাই এই সময়ে প্রয়োজন হালকা সাজ, যা ত্বককে স্বস্তি দেওয়ার পাশাপাশি রাখবে সতেজ ও উজ্জ্বল।গরমে ত্বক পরিষ্কার রাখা সবচেয়ে জরুরি।দিনে অন্তত দুইবার মৃদু ফেসওয়াশ দিয়ে মুখ ধুয়ে নিতে হবে।এর পর ব্যবহার করুন হালকা ময়েশ্চারাইজার ও সানস্ক্রিন।সূর্যের ক্ষতিকর রশ্মি থেকে বাঁচতে সানস্ক্রিন ব্যবহার করা জরুরি।এই অবস্থায় হালকা মেকআপই ভরসা।ভারী ফাউন্ডেশনের বদলে ব্যবহার করুন বিবি বা সিসি ক্রিম। এগুলো ত্বককে হালকা কভারেজ দেয় এবং ত্বককে স্বাভাবিকভাবে শ্বাস নিতে সাহায্য করে। প্রয়োজনে কনসিলার দিয়ে ছোটখাটো দাগ ঢেকে নিতে পারেন।ঘামের কারণে ত্বক তেলতেলে হয়ে গেলে কমপ্যাক্ট পাউডার বা ব্লটিং পেপার ব্যবহার করতে পারেন। এতে মেকআপ নষ্ট না করেই ত্বক ম্যাট রাখা যায়।চোখে থাকুক ন্যাচারাল লুক,গরমে ভারী আই মেকআপ এড়িয়ে চলাই ভালো। হালকা কাজল, মাসকারা এবং ন্যুড বা হালকা শেডের আইশ্যাডো ব্যবহার করলে চোখে সতেজ ভাব আসে।গাঢ় রঙের বদলে হালকা বা ন্যুড শেডের লিপস্টিক ব্যবহার করুন। এছাড়াও লিপবাম ব্যবহার করলে ঠোঁটও থাকবে নরম ও হাইড্রেটেড।
সেইসঙ্গে শুধু বাইরের যত্ন নয়, ভেতর থেকেও ত্বক ভালো রাখতে প্রচুর পানি পান করতে হবে। তাজা ফল, বিশেষ করে তরমুজ, শসা ইত্যাদি খেলে শরীর ঠান্ডা থাকে এবং ত্বকও থাকে সতেজ।









