
এবার খুনের আশঙ্কা করছেন মালদার তৃণমূল কাউন্সিলর। নিহত দুলাল সরকার ঘনিষ্ঠ তৃণমূল কাউন্সিলর বিশ্বজিৎ হালদার বলেছেন যারা দুষ্কৃতী তাদের কোনও রং হয় না।
তারা কোনও দলের হয় না। কার মনে কি আছে জানেন না তিনি। নিরাপত্তার অভাববোধ করছেন বলে জানিয়েছেন বিশ্বজিৎ হালদার।
এর আগে দুলাল সরকারের স্ত্রী চৈতালি সরকার অভিযোগ করেছিলেন যারা খুনে অভিযুক্ত তাদেরকেই মদত দিচ্ছেন দলেরই একাংশ। এদিকে মালদা শহরে ভবানী মোড়ে প্রয়াত তৃণমূল নেতা দুলাল সরকারের মূর্তি উদ্বোধন করেছেন ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরি।








