গ্রাম থেকে শহর
News & Much More

35 C
Kolkata
35 C
Kolkata
More
    Home Malda মালদায় বৈঠকে সিইও, কলকাতায় বাহিনীর প্রধানরা

    মালদায় বৈঠকে সিইও, কলকাতায় বাহিনীর প্রধানরা

    0
    20
    ছবি সৌজন্যে : নিজস্ব
    ভোট প্রস্তুতি খতিয়ে দেখতে মালদায় জেলা প্রশাসনিক ভবনে পৌঁছে জেলা প্রশাসনের সঙ্গে বৈঠক করেছেন মুখ্য নির্বাচন আধিকারিক মনোজ আগরওয়াল। বৈঠকে রাজ্যের পুলিশ পর্যবেক্ষক হিমাংশু কুমার লাল।
    বৈঠক শেষে মুখ্য নির্বাচন আধিকারিক মনোজ আগরওয়াল খতিয়ে দেখেন কন্ট্রোল রুমও। পরে তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানিয়েছেন, পোলিং বুথের ১০০ মিটারের মধ্যে শুধুমাত্র কেন্দ্রীয় বাহিনী থাকবে। বুথে কেউ ঢুকতে পারবে না ! যে ভোটার নেই, যার কাছে আরও থেকে সার্টিফিকেট নেই। বিভিন্ন জায়গায় সিএপিএফ থাকবে। ম্যাজিস্ট্রেট থাকবে, যেখানে গন্ডগোল হবে সেখানে যাবে। রাজ্য পুলিশ আইন-শৃঙ্খলা দেখবে। বিএলও থেকে শুরু করে কার কি কাজ আছে কি ধরনের অ্যাকশন করবে সমস্ত রাজনৈতিক দলকে জানিয়ে দেওয়া হয়েছে। যদি বেশি গন্ডগোল হয়, অভিযোগ আসে রি-পোল জানানো হবে। ওসিদের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। দুই এক জন সাসপেন্ড হয়েছে। আইনের উপর কেউ নেই। এদিকে, ভোটের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে কলকাতায় বৈঠকে বসেছেন দেশের সকল আধাসেনা বাহিনীর প্রধান।
    বৈঠকে উপস্থিত ছিলেন সিআরপিএফ, বিএসএফ, সিআইএসএফ, আইটিবিপি এবং এসএসবি-র ডিরেক্টর জেনারেলেরা।