গ্রাম থেকে শহর
News & Much More

28 C
Kolkata
28 C
Kolkata
More
    Home National মাসুদ আজহার পাকিস্তানেই, গোয়েন্দা সূত্রে দাবি

    মাসুদ আজহার পাকিস্তানেই, গোয়েন্দা সূত্রে দাবি

    0
    148
    ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল
    জইশ-ই-মহম্মদ প্রধান মাসুদ আজহার পাকিস্তান অধিকৃত কাশ্মীরে রয়েছে। ভাওয়ালপুর থেকে ১ হাজার কিলোমিটার দূরে গিলগিটে রয়েছে সে। সম্প্রতি গোয়েন্দা রিপোর্টে সেই তথ্য উঠে এসেছে বলে সংবাদমাধ্যম সূত্রে খবর।
    সম্প্রতি পাকিস্তানের প্রাক্তন বিদেশমন্ত্রী বিলাওয়াল ভুট্টো দাবি করেছিলেন, মাসুদ আজহার আফগানিস্তানে রয়েছে। এমনকী মাসুদ আজহারকে যদি পাকিস্তানের মাটিতে খুঁজে পাওয়া যায়, তাহলে ইসলামাবাদ তাকে ভারতের হাতে তুলে দেবে বলেও মন্তব্য করেছিলেন তিনি। ২০১৬ সালে পাঠানকোট হামলা থেকে শুরু করে ২০১৯ সালের পুলওয়ামা হামলার মাস্টারমাইন্ড এই মাসুদ আজহার।
    ওই কুখ্যাত জঙ্গি কোথায় রয়েছে, সে বিষয়ে ইচ্ছাকৃতভাবে একাধিক ভুল তথ্য প্রকাশ করে জইশ-ই-মহম্মদ। মাসুদ আজহারের পুরানো অডিও ক্লিপস চালানো হয়। তা সত্ত্বেও এবার ভারতের গোয়েন্দা দফতরের ইন্টেলিজেন্স তথ্যে উঠে এসেছে মাসুদ পাকিস্তানের ঠিক কোথায় ঘাঁটি গেড়েছে।