গ্রাম থেকে শহর
News & Much More

28 C
Kolkata
28 C
Kolkata
More
    Home Sports পদত্যাগ করলেন মেসিদের কোচ

    পদত্যাগ করলেন মেসিদের কোচ

    0
    8
    ছবি সৌজন্যে : এক্স

    হাভিয়ের মাসচেরানো হঠাৎ করেই ইন্টার মায়ামির কোচের পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা করেছেন। ব্যক্তিগত কারণ দেখিয়ে নিজের দায়িত্ব ছাড়ার কথা জানিয়েছেন তিনি।

    উল্লেখ্য ২০২৪ সালের শেষ দিকে মায়ামির কোচ হিসেবে দায়িত্ব নেওয়া মাসচেরানো খুব অল্প সময়েই দলকে সাফল্যের পথে নিয়ে যান। তার অধীনে লিওনেল মেসির নেতৃত্বাধীন ইন্টার মায়ামি ২০২৫ সালে জেতে মর্যাদাপূর্ণ এমএলএস কাপ, যা ক্লাব ইতিহাসের অন্যতম বড় অর্জন।পদত্যাগের ঘোষণা করে মাসচেরানো বলেছেন, ব্যক্তিগত কারণে কোচের দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। ক্লাব, খেলোয়াড় এবং সমর্থকদের প্রতি কৃতজ্ঞ। একসঙ্গে অসাধারণ কিছু মুহূর্ত কাটিয়েছেন, যা সব সময় মনে থাকবে।তিনি আরো বলেছেন,এই ক্লাবের প্রথম ট্রফি তাঁর জীবনের বিশেষ স্মৃতি হয়ে থাকবে।ক্লাবের মালিকপক্ষও মাসচেরানোর অবদানকে সম্মান জানিয়েছে। জর্জ মাস বলেছেন, মাসচেরানো সবসময় ইতিহাসের অংশ হয়ে থাকবেন। তার নেতৃত্বে অসাধারণ সাফল্য পেয়েছেন।

    এদিকে, সাময়িকভাবে দলের দায়িত্ব দেওয়া হয়েছে সহকারী কোচ গিলের্মো হয়োসের হাতে। আগামী ম্যাচে কলরাডো র‌্যাপিডসের বিপক্ষে তার অধীনেই মাঠে নামবে মায়ামি।