গ্রাম থেকে শহর
News & Much More

32 C
Kolkata
32 C
Kolkata
More
    Home Murshidabad এসআইআর, বিডিও অফিসে বিধায়ক মণিরুলের তাণ্ডব

    এসআইআর, বিডিও অফিসে বিধায়ক মণিরুলের তাণ্ডব

    0
    69
    ছবি সৌজন্যে : নিজস্ব
    এসআইআর শুনানিতে বিএলও এবং সাধারণ মানুষকে হেনস্থার অভিযোগকে কেন্দ্র করে ধুন্ধুমার ফরাক্কার বিড়িও অফিস। স্থানীয় তৃণমূল বিধায়ক মনিরুল ইসলামের নেতৃত্বে বিডিও অফিসে ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ।
    এরআগে বিডিও অফিস চত্বরে বিএলওদের নিয়ে অবস্থানে বসেছিলেন। বিক্ষোভের মধ্যেই তাঁরা তাঁদের ইস্তফাপত্র ইআরও-র হাতে তুলে দেন। এসআইআরের বিরোধিতা নয়, কাজের পদ্ধতির বিরুদ্ধেই এই প্রতিবাদ। এদিকে এসআইআরের নামে বৈধ ভোটার নাম বাদ দেওয়া হচ্ছে অভিযোগ এনে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখিয়েছে দুই বিবায়ক। বেলডাঙা এবং রেজিনগর বিধানসভার দুই বিধায়ক হাসানুজ্জামান শেপ এবং রবিউল আমল চৌধুরির সঙ্গে বেলডাঙা পুরসভার চেয়ারম্যানের নেতৃত্বে বেলডাঙা ১ বিডিও অফিসের সামনে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ চলে এসআইআর নিয়ে বিক্ষোভ চলেছে বিভিন্ন জেলায়। পূর্ব বর্ধন নের কেতুগ্রাম, হুগলির চুঁচুড়াতেও বিক্ষোভ চলে নদিয়ার কল্যাণীতেও বিজেপি বিধায়ক অম্বিকা রায়কে মহকুমাশাসকের অফিসে ডেপুটেশন দিতে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
    তৃণমূলের দাবি বৈধ ভোটারদের নাম কটিতে এসেছেন বিজেপি বিধায়ক। তৃণমূলের বিক্ষোভের পাল্টা মহকুমাশাসকের অফিসের সামনে বিক্ষোভে বসেন বিজেপি বিধায়ক।