
দীর্ঘদিন ধরে জলবন্দি একটি পরিবারের শাশুড়ি, বউমা এবং নাতনির মৃত্যুতে চাঞ্চল্য ছড়িয়েছে মালদার বৈষ্ণবনগরের চকবাহাদুরপুরগ্রামে। স্থানীয়দের দাবি জলে ডুবে থাকা টিউবওয়েলের জল খেয়েই মৃত্যু হয়েছে তিনজনের।
জানা গিয়েছে বছর ৬৫-র পুষ্প মণ্ডল, ৩৫ বছরের বুল্টি মণ্ডল এবং বছর দশের পিউ মণ্ডল একইসঙ্গে অসুস্থ হয়ে পড়ে। তাঁদের প্রথমে বৈষ্ণবনগরের বেদরাবাদ গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি হওয়ায় তাদের মালদা মেডিক্যালে পাঠানো হয়।
মালদা মেডিক্যালে নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হয় পিউ মণ্ডলের। বাকিরা মারা যান মালদা মেডিক্যালে চিকিৎসাধীন অবস্থায়। পুলিশের দাবি বিষক্রিয়ার জেরেই মৃত্যু হয়েছে তিনজনের। প্রশাসনের বাড়ির খাবার, টিউবওয়েলের জলের পরীক্ষা করা হবে।









