
কংগ্রেস অতীত থেকে শিক্ষা নেয় নি। প্রধানমন্ত্রীকে করা অবমাননাকর মন্তব্যের এই ভাবেই পাল্টা দিয়েছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন।
তিনি বলেছেন, এর আগেও যত বার কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী প্রধানমন্ত্রীর অপমান করার চেষ্টা করেছেন দেশের জনতা ওনাকে প্রত্যাখান করেছে। এবং সবক্ষেত্রেই কংগ্রেস নির্বাচনে হেরেছে। এইবারও তাই হবে। নিতিন নবীনের আরও মন্তব্য, কংগ্রেস অবমাননাকর ভাষা ব্যবহার করে সব সীমা অতিক্রম করছে।
যখনই তারা প্রধানমন্ত্রীকে অপমান করেছে, জনগণ তাঁকে ভোট দিয়ে জিতিয়ে দিয়েছে।








