গ্রাম থেকে শহর
News & Much More

31 C
Kolkata
31 C
Kolkata
More
    Home National শনিবার মণিপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী মোদী

    শনিবার মণিপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী মোদী

    0
    59
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
    ২০২৩ সালে জাতিগত হিংসার পর শনিবার উত্তর-পূর্বের পার্বত্য রাজ্য মণিপুর সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মণিপুরে হিন্দু প্রধান মেইতেই ও উপজাতি প্রধান কুকি জো সম্প্রদায়ের হামলায় প্রায় ২০০ জনের মৃত্যু হয়েছিল। এছাড়াও দীর্ঘদিন ধরে সেখানে বাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ ও ধর্ষণ-গণধর্ষণের ঘটনা ও ঘটে।
    গত ২ বছর ধরে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী সহ সমস্ত বিরোধী দল প্রধানমন্ত্রী মোদীকে মণিপুর পরিদর্শনের জন্য চাপ দিচ্ছিল। মণিপুরের উন্নয়নে বেশ কিছু প্রকল্পের উদ্বোধন-শিলান্যাসে যাচ্ছেন প্রধানমন্ত্রী মোদী। মণিপুর সফরের সঙ্গেই উত্তর-পূর্বের মিজোরাম, অসম হয়ে পশ্চিমবঙ্গ ও ভোটমুখী বিহারেও যাবেন তিনি। মণিপুরে প্রধানমন্ত্রী প্রায় ৭ হাজার ৩০০ কোটি টাকার উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন।
    মূল অনুষ্ঠানটি হবে দুপুর সাড়ে ১২টা নাগাদ চূড়াচাঁদপুরে। এরপর দুপুর আড়াইটে নাগাদ রাজধানী ইম্ফলে এসে তিনি ১ হাজার ২০০ কোটি টাকার বিভিন্ন প্রকল্পের উদ্বোধন করবেন। দু জায়গাতেই জনসভা করার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। মণিপুরের মুখ্যসচিব পুনীতকুমার গোয়েল শুক্রবার প্রধানমন্ত্রীর বিস্তারিত কর্মসূচি জানিয়েছেন।