গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home Bankura পাত্রসায়রে ভিতপুজোয় তৃণমূল-বিজেপি সংঘর্ষ

    পাত্রসায়রে ভিতপুজোয় তৃণমূল-বিজেপি সংঘর্ষ

    0
    463
    ছবি সৌজন্যে : নিজস্ব
    পাত্রসায়রে ভিতপুজো ঘিরে সংঘর্ষে জড়ালো বিজেপি, তৃণমূল। বাঁকুড়ার পাত্রসায়রে নিমাইনগরে ভিতপুজো ঘিরে ছিল উৎসবের মেজাজ।
    বিধায়কের এলাকা উন্নয়ন তহবিল থেকে দেওয়া অর্থে সাংস্কৃতিক মঞ্চর ভিতপুজোতে হাজির ছিলেন সোনামুখীর বিজেপি বিধায়ক দিবাকর ঘরামি। অভিযোগ বিজেপি বিধায়ক অনুষ্ঠানস্থল ছাড়তেই মাঠে ঢুকে পড়ে তৃণমূলের লোকজন। এরপরেই ভেঙে ফেলা হয় বাদ্যযন্ত্র, ভাঙচুর করা হয় টোটো, বাইকে। চেয়ার টেবিলও ভেঙে ফেলা হয় বলে অভিযোগ। বিজেপির অভিযোগ কার্যত মাঠজুড়ে তাণ্ডব চালায় তৃণমূলের দুষ্কৃতীরা। দিবাকর ঘরামির অভিযোগ প্রতিহিংসা থেকেই বিজেপিকে টার্গেট করা হয়েচে।
    অন্যদিকে বিষ্ণুপুরের সাংগঠনিক জেলা তৃণমূলের সভাপতি সুব্রত দত্ত পাল্টা হুঁশিয়ারি দিয়ে বলেছেন মানুষ দিবাকর ঘরামিকে লাইটপোস্টে বেঁধে পেটাবে। আর সেই দিন শুধু সময়ের অপেক্ষা।