
জয়ের স্বাদ পেয়ে ভিন্ন ধরনের রাজনীতির কৌশলকে কাজে লাগাচ্ছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। এমনই মন্তব্য করেছেন বিজেপি নেত্রী তথা প্রাক্তন কেন্দ্রীয়মন্ত্রী স্মৃতি ইরানি।
এক অনুষ্ঠানে লোকসভার বিরোধী দলনেতার রাজনীতি নিয়ে স্মৃতি ইরানি বলেছেন, যখন রাহুল গান্ধী জাতপাতের প্রসঙ্গে কথা বলেন, যখন তিনি সংসদে সাদা গেঞ্জি পরে আসেন, তিনি খুব সচেতনভাবে জানেন যুব সমাজকে কী বার্তা দিচ্ছেন।তিনি কী করতে পারেন, সে নিয়ে ভুল ধারণা থাকা উচিত নয়। হতে পারে তাঁর রাজনীতির কৌশলকে মানুষ ভাল বা খারাপ বা শিশুসুলভ মনে করেন। কিন্তু এটি একটি ভিন্ন ধরনের রাজনীতি।শনিবারই রাহুল গান্ধী প্রশ্ন তুলেছিলেন কেন সুন্দরী প্রতিযোগিতায় দলিত, তফসিলি জাতি ও জনজাতির প্রতিনিধিত্ব নেই। তবে স্মৃতি ইরানির মতে জাতীয় রাজনীতিতে কংগ্রেসকে প্রাসঙ্গিক রাখতেই রাহুল গান্ধী এই সব করছেন।









