
আলিয়া ভাটের জন্মদিন। তার আগে পাপারাজ্জিদের সঙ্গে প্রি-বার্থডে সেলিব্রেশনে মেতেছেন মহেশ কন্যা।প্রিয়তমাকে জড়িয়ে কপালে আলতো চুমু এঁকে দিয়েছেন রণবীর কাপুর।
কেক কাটার সময় হালকা করে একটু কোমর দুলিয়ে নিয়েছেন আলিয়া। প্রাক জন্মদিন সেলিব্রেশনের সময় কেক কেটে আগে নিজেই মুখেই নিয়ে নেন রণবীর ঘরণী। তারপরই বলে ওঠেন, ইয়ামি। উল্লেখ্য,৩২-এ পা দিলেন আলিয়া ভাট।হোলি উৎসবের আনন্দের মধ্যেই কাপুর পরিবার আলিয়ার জন্মদিন সেলিব্রেশনে মেতে ওঠবে সে কথা আলাদা করে বলার অপেক্ষাই রাখছে না।আলিয়ার প্রাক জন্মদিন পালনের মুহূর্তে এক সুখবর দিয়েছেন রণবীর। ব্রহ্মাস্ত্র টু-র খবরে সিলমোহর দিয়েছেন অভিনেতা। জানিয়ে দিয়েছেন খুব শীঘ্রই আনুষ্ঠানিকভাবে ছবির ঘোষণা করা হবে। এসময় রণবীর কাপুর বলেছেন, অয়ন মুখোপোধ্যায় দীর্ঘদিন ব্রহ্মাস্ত্র নিয়ে স্বপ্ন দেখেছেন।এই মুহূর্তে ওয়ার টু নিয়ে ব্যস্ত রয়েছেন।
এই ছবি মুক্তির পরই ব্রহ্মাস্ত্র টু-র কাজ শুরু হবে। এখনই ছবি নিয়ে বেশি কিছু বলছেন না। তবে ব্রহ্মাস্ত্র টু আসবে।প্রসঙ্গত, ১৪ আগস্ট মুক্তি পাবে ওয়ার টু। এরপরই সম্ভবত শুরু হবে ব্রহ্মাস্ত্র টু।









