
কোনও শর্ত ছাড়াই সব মহিলা মাসে ৩ হাজার টাকা পাবেন। ভোটের মুখে মাতৃশক্তি ভরসা কার্ড প্রকাশ করে আশ্বাস স্মৃতি ইরানির।
রাজ্যের মহিলাদের মাসে ৩ হাজার টাকা করে দেওয়ার প্রতিশ্রুতির কার্ড প্রকাশ করেছে বিজেপি। শুভেন্দু অধিকারী, রূপা গাঙ্গুলিকে পাশে নিয়ে মাতৃশক্তি ভরসা কার্ড উন্মোচন করেছেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি। সেখানেই ৫ জন মহিলাকে ভরসা কার্ড বিলিও করা হয়েছে। ইতিমধ্যে বিজেপি মহিলা মোর্চার উদ্যোগে বিজেপির মাতৃশক্তি ভরসা কার্ড পৌঁছতে শুরু করেছে। বিজেপির সংকল্পপত্র প্রকাশের পর টাকা বিলিতে শ্রেণিবিন্যাস নিয়ে ধন্ধ তৈরি হয়েছিল।
তবে বুধবারের সাংবাদিক বৈঠকে স্মৃতি ইরানি বলেছেন কোনও ভেদাভেদ নেই, বাংলার সব মহিলারাই পাবেন ৩ হাজার টাকা। এটাই বিজেপি সংকল্প।






