গ্রাম থেকে শহর
News & Much More

21 C
Kolkata
21 C
Kolkata
More
    Home Kolkata দুর্নীতি থেকে আর জি কর আক্রমণ শাহ, কুমিরের কান্না, পাল্টা চন্দ্রিমা

    দুর্নীতি থেকে আর জি কর আক্রমণ শাহ, কুমিরের কান্না, পাল্টা চন্দ্রিমা

    0
    189
    ছবি সৌজন্যে :ফেসবুক
    চাকরি, রেশন, গরু, কয়লা থেকে আবাস। দুর্নীতি ইস্যুতে তৃণমূলকে আক্রমণ করেছেন অমিত শাহ।
    রবিবার নেতাজি ইন্ডোরের কর্মিসভা পরে সিমলা স্ট্রিটে স্বামী বিবেকানন্দ-র বাড়িতে গিয়ে শ্রদ্ধা জানিয়েছেন অমিত শাহ। নেতাজি ইন্ডোরের কর্মিসভা থেকেই দুর্নীতি ইস্যুতে অমিত শাহ বলেছেন একের পর এক প্রকল্পের নাম তুলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন এইসব প্রকল্পে কেন্দ্রের পাঠানো টাকা তৃণমূলের সিন্ডিকেটের কাছে গিয়েছে বলে অভিযোগ করেছেন অমিত শাহ। কার টাকা কাকে দিচ্ছেন। পাল্টা আক্রমণ করেছেন চন্দ্রিমা ভট্টাচার্য। তিনি বলেছেন এই টাকা তো কেন্দ্রের কাছে রাজ্যের প্রাপ্য। এখনও কেন্দ্রের কাছে ১.৭৫ লাখ কোটি টাকা রাজ্যের বকেয়া রয়েছে। সেই টাকা কোথায় গেল। কেন আবাস যোজনা, ১০০ দিনের টাকা আটকে রেখে কুমিরের কান্না কাঁদছেন অমিত শাহ। আর জি কর থেকে সন্দেশখালির প্রসঙ্গ টেনে ফের নারী নিরাপত্তা নিয়ে তৃণমূলকে আক্রমণ করেছেন অমিত শাহ। তিনি বলেছেন মহিলা মুখ্যমন্ত্রীর আমলে আর জি কর মেডিক্যাল কলেজের মত ঘটনা ঘটে যায়। সন্দেশখালির গরিব মহিলাদের ওপর অত্যাচার হয়। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় নিজের ভোটব্যাঙ্কের জন্য কোনও পদক্ষেপই করেন না।
    প্রশ্ন তুলেছেন সন্দেশখালি, আর জি করের মূল অভিযুক্ত কোন দলের।  পাল্টা উন্নাও হাথরস, মণিপুর নিয়ে আক্রমণ করেছেন চন্দ্রিমা ভট্টাচার্য, কাকলি ঘোষ দস্তিদাররা।