গ্রাম থেকে শহর
News & Much More

28 C
Kolkata
28 C
Kolkata
More
    Home National সিঁদুর নিয়ে খেলবেন না, শাহ-কে পাল্টা হুঁশিয়ারি তৃণমূলের ৩ কন্যার

    সিঁদুর নিয়ে খেলবেন না, শাহ-কে পাল্টা হুঁশিয়ারি তৃণমূলের ৩ কন্যার

    0
    128
    ছবি সৌজন্যে :ফেসবুক
    মমতা বন্দ্যোপাধ্যায়কে সিঁদুরের মূল্য বুঝিয়ে দেবেন বাংলার মহিলারা। নেতাজি ইন্ডোরে অপারেশন সিঁদুর নিয়ে অমিত শাহ আক্রমণের পাল্টা জবাব দিয়েছেন তৃণমূলের তিন কন্যা।
    হুঁশিয়ারি দিয়ে বলেছেন সিঁদুর নিয়ে খেলবেন না। রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেছেন যখন অপারেশন সিঁদুর হয়েছে। তখন এই নিয়ে তৃণমূল কিছুই বলেনি। উল্টে দলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এখনও পর্যন্ত ৫টি দেশে ঘুরছেন দেশের কথা বলেছেন। আর ২৯ তারিখ প্রধানমন্ত্রী এসেছিলেন যেদিন সেদিন অপারেশন বেঙ্গলের প্রসঙ্গ তোলা হয়েছে। রাজ্য বিজেপি সভাপতি অপারেশন বেঙ্গলের কথা বলছেন। বিবাহিত মহিলাদের অতি পবিত্র জিনিসকে এরা বাজারে বিক্রি করছে।। অন্যদিকে তৃণমূল সাংসদ কাকলি ঘোষদস্তিদার বলেছেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী সরকারি অনুমতি পেয়ে সভা করলেন। তার সদ্ব্যবহার তো করতে পারলেনই না, বরং কুৎসা করলেন। প্রধানমন্ত্রীর পর স্বরাষ্ট্রমন্ত্রী এবং তাদের লেজুড় শিক্ষা প্রতিমন্ত্রী যেভাবে মুখ্যমন্ত্রীকে অপমান করেছেন, তার জবাব এরাজ্যের মহিলারা রাস্তায় নেমে দেবেন।  অন্যদিকে তৃণমূলের রাজ্যসভার সাংসদ সাগরিকা ঘোষ বলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী একজন বিজেপি ক্যাডারের মত কথা বলেছেন। এরাজ্যে এসে নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেছেন।
    প্রশ্ন তুলেছেন তৃণমূলের কোনও নেতা গুজরাটে গিয়ে এমন সভা করতে পারবেন তো।