গ্রাম থেকে শহর
News & Much More

23 C
Kolkata
23 C
Kolkata
More
    Home South 24 Pgs একাদশ শ্রেণির ছাত্রীর দেহ উদ্ধার, পলাতক প্রেমিক

    একাদশ শ্রেণির ছাত্রীর দেহ উদ্ধার, পলাতক প্রেমিক

    0
    186
    ছবি সৌজন্যে : নিজস্ব
    একাদশ শ্রেণির ছাত্রী-র দেহ উদ্ধারে চাঞ্চল্য ছড়িয়েছে দক্ষিণ ২৪ পরগনার নরেন্দ্রপুর থানা এলাকার চরকলতায়। পুলিশ সূত্রে খবর, বছর ১৭-র ওই নাবালিকার মৃত্যুতে এই ঘটনায় রীতিমতো শোক ও আতঙ্ক ছড়িয়েছে গোটা এলাকায়।
    অভিযোগ, ঘটনার সময় ঘরের ভেতরে উপস্থিত ছিল ওই ছাত্রীর প্রেমিক কৃ্ষ দাস। স্থানীয় বাসিন্দারা দেখে ফেলতেই সেখান থেকে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, তবে চিকিৎসক ওই ছাত্রীকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর থেকেই পলাতক কৃ্ষ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই ছাত্রীর সঙ্গে প্রতিবেশী কৃ্ষ দাসের সম্পর্ক তৈরি হয়েছিল কিছুদিন আগে। তবে কৃ্ষের বিরুদ্ধে আগেও এলাকার একাধিক মহিলার সঙ্গে খারাপ ব্যবহার করার অভিযোগ ছিল। এ নিয়ে বহুবার কৃ্ষের পরিবারের কাছে অভিযোগ জানানো হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। বুধবার বিকেলে ওই ছাত্রী ও কৃ্ষ ফোনে কথা বলছিল বলে পরিবারের দাবি। ঘটনার কিছুক্ষণ আগে ওই ছাত্রী তার মাকে মেসেজ করে সমস্ত সোশ্যাল মিডিয়া ও ফোনের পাসওয়ার্ড পাঠিয়ে দেয়। তখন বাবা-মা দু’জনেই কাজে বাইরে ছিলেন এবং ছোট বোনও টিউশনে গিয়েছিল। ফলে বাড়িতে কেউ ছিল না। এক প্রতিবেশী মহিলা প্রথম ওই ছাত্রীকে খাটে শোয়ানো অবস্থায় দেখতে পান, তখনই তার পাশেই বসে ছিল কৃ্ষ। এরপরেই গোটা ঘটনা প্রকাশ্যে আসে।
    মৃতদেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। নরেন্দ্রপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন মৃতার পরিবার।