গ্রাম থেকে শহর
News & Much More

27 C
Kolkata
27 C
Kolkata
More
    Home Lifestyle পালং শাক চুলের জন্য ভালো

    পালং শাক চুলের জন্য ভালো

    0
    639

    ঝলমলে ঘন চুল কে পছন্দ করেন না বলুন। তবে বর্তমানে অকালে চুল পড়া এবং বিশেষ করে চুল পাতলা হওয়া বেশ সাধারণ হয়ে উঠেছে।

    চুলের এ অবস্থা বিভিন্ন কারণে হতে পারে তবে মানসিক চাপ, অস্বাস্থ্যকর জীবনযাপন, দূষণ এবং সঠিক পুষ্টির অভাব এক্ষেত্রে সবচেয়ে বেশি ভূমিকা পালন করে। এই অবস্থায় চুলকে সুস্থ রাখতে শ্যাম্পু থেকে শুরু করে তেল ব্যবহার- সব ধরনের জিনিস চেষ্টা করা হয়।কিন্তু খাবারের তালিকায় পালং শাক চুল সুন্দর ও সুস্থ রাখতে কাজ করতে পারে।আসলে পালং শাক পুষ্টিগুণে ভরপুর যা শুধুমাত্র চুলের জন্যই নয়, সামগ্রিক স্বাস্থ্যের জন্যও অসাধারণ। ভিটামিন, খনিজ এবং অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর পালং শাক চুলের জন্য অত্যন্ত উপকারী। এখন প্রশ্ন হলো পালং শাক চুলের জন্য কীভাবে উপকার করে।যেমন,আয়রনে সমৃদ্ধ পালং শাক রক্ত প্রবাহ নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে মাথার ত্বকে প্রচুর অক্সিজেন পৌঁছে দেয়। এটি চুলের গোড়া মজবুত রাখে এবং চুল পড়া কমাতে সাহায্য করে। এছাড়াও পালং শাকে ভিটামিন সি রয়েছে, যারোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। যা আপনাকে সুস্থ রাখে এবং চুলকে শক্তিশালী করে।আবার,পালং শাকের ফোলেট কোষের বৃদ্ধিতে কার্যকরী। এমনকী সেই কোষগুলোও বৃদ্ধি করে যা চুলের ফলিকল তৈরি করে।ফোলেটের ঘাটতির কারণে চুলের বৃদ্ধি ধীর বা পাতলা হতে পারে, তাই এই মাত্রাগুলি বজায় রাখা অপরিহার্য। পালং শাকে থাকা ফোলেট কাঙ্ক্ষিত চুল পাওয়া সহজ করে তোলে।অন্যদিকে,ভিটামিন এ স্বাস্থ্যকর স্ক্যাল্পের জন্য একটি বড় ভূমিকা রাখতে পারে। পালং শাকের ভিটামিন এ উপাদান সিবাম তৈরি করতে সাহায্য করে, যা মূলত মাথার ত্বকের প্রাকৃতিক তেল। এই তেল চুলকে ময়েশ্চারাইজ রাখে এবং শুষ্কতা প্রতিরোধ করে। স্বাস্থ্যকর স্ক্যাল্প মানেই স্বাস্থ্যকর চুল। হিসাব সহজ।

    এর বাইরে পালং শাকের অ্যান্টিঅক্সিডেন্ট চুল সুস্থ রাখার চেয়ে আরও বেশি কিছু করে; এটি আমাদের স্ক্যাল্প বা মাথার ত্বককে ফ্রি র‌্যাডিকেল দ্বারা সৃষ্ট ক্ষতি থেকে রক্ষা করে। এটি চুলের বৃদ্ধি বাড়িয়ে দেয় এবং ভারসাম্য রাখতে সাহায্য করে।

     

    ছবি  সৌজন্যে : প্রতিনিধিত্ত্বমূলক