গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home Malda কালিয়াচকে খুনে এখনও গ্রেফতারি শূন্য, স্নিফার ডগ নিয়ে তল্লাশি

    কালিয়াচকে খুনে এখনও গ্রেফতারি শূন্য, স্নিফার ডগ নিয়ে তল্লাশি

    0
    167
    ছবি সৌজন্যে : নিজস্ব

    কালিয়াচকে প্রকাশ্যে পাথর দিয়ে মাথা থেঁতলে, গুলি করে তৃণমূল কর্মী খুনে এখনও পর্যন্ত কাউকেই গ্রেফতার করতে পারেনি পুলিশ। তবে ১০ জনকে আটক করেছে পুলিশ।

    সিসিটিভি ফুটেজ দেখে আরও ৬ জনকে শনাক্ত করেছে পুলিশ। স্নিফার ডগ এনে তল্লাশিও চালানো হয়। সুজাপুরের দিকে এগিয়ে থেমে যায় স্নিফার ডগ। বেশকিছু জায়গা চিহ্নিত করা হয়েছে। মঙ্গলবারের ঘটনায় গুরুতর জখম হয়েছেন তৃণমূলের অঞ্চল সভাপতি বকুল শেখ ও তাঁর ভাই প্রাক্তন পঞ্চায়েত প্রধান এসারউদ্দিন শেখ। মালদার কালিয়াচকের নয়াবস্তি এলাকায় নিকাশি এবং রাস্তা উদ্বোধনের অনুষ্ঠান ছিল মঙ্গলবার। ওই অনুষ্ঠানে গিয়েছিলেন নওদা যদুপুর এলাকার তৃণমূল অঞ্চল সভাপতি বকুল শেখ। সেখানেই হামলা চালানো হয়।

    ভাইরাল ভিডিওয় দেখা গিয়েছে বকুল এবং এসারুদ্দিন শেখ নামে এক তৃণমূল কর্মীকে গুরুতর আহত অবস্থায় মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তাদের শারীরিক অবস্থা আশঙ্কাজনক। হাসান নামে এক তৃণমূলকর্মীকে ইট দিয়ে মাথা গৌতলে খুন করা হয়।