গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home International শান্তি প্রচেষ্টা ব্যর্থ হলে রাশিয়া বিপদে পড়বে : ম্যাক্রো

    শান্তি প্রচেষ্টা ব্যর্থ হলে রাশিয়া বিপদে পড়বে : ম্যাক্রো

    0
    135
    ছবি সৌজন্যে : এক্স
    শান্তি প্রচেষ্টা ব্যর্থ হলে রাশিয়ার ওপর বিপদ নেমে আসতে পারে, ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর এই মন্তবা করেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ।
    সোমবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে হোয়াইট হাউসে বৈঠক করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই বৈঠকে ইউরোপায় অন্যান্য রাষ্ট্রনেতাদের সঙ্গে উপস্থিত ছিলেন ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রোঁ। তাঁদের সঙ্গেও আলাদা করে কথা বলেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। ফরাসি প্রেসিডেন্ট সরাসরি রাশিয়ার ওপর আরও নিষেধাজ্ঞা আরোপের কথা জানিয়েছেন।
    এরপর তিনি আরও বলেছেন, প্রেসিডেন্ট ট্রাম্প বিশ্বাস করেন একটি চুক্তিতে পৌঁছানো সম্ভব হবে। শান্তিচুক্তি প্রক্রিয়া ব্যাহত হলে, রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা আরও কঠোর হবে।