
সিজন শেষে চুক্তির মেয়দি শেষ।ম্যানচেস্টার সিটিতে বের্নার্দো সিলভার পথচলারও সমাপ্তি। এই ক্লাবে তার চুক্তির মেয়াদ আর বাড়ছে না। ক্লাবের অধিনায়ক, এই ক্লাবের জার্সিতে ১৯টি ট্রফিজয়ী মিডফিল্ডার চলতি সিজন শেষেই ছেড়ে যাবেন এই আঙিনা।
ম্যানচেস্টার সিটির সহকারী কোচ পেপ লাইন্ডার্স নিশ্চিত করেছেন, সিজন শেষে ফ্রি এজেন্ট হিসেবে ক্লাব ছেড়ে যাবেন ৩১ বছর বয়সী তারকা।বলেছেন,সব ভালো গল্পেরই শেষ আছে। আশা করি, সিলভা তার শেষ সপ্তাহগুলো উপভোগ করবে,আর মাত্র ছ’ সপ্তাহ বাকি এবং শেষে সুন্দরভাবে বিদায় নিতে পারবে। সবটুকু মনোযোগ ও আকর্ষণ তার প্রাপ্য।সিটির প্রধান কোচ পেপ গুয়ার্দিওলা অবশ্য কিছুদিন আগে বলেছিলেন, সিলভার কোনো বিকল্প নেই।উল্লেখ্য,পর্তুগিজ তারকা বের্নার্দো সিলভা ৮ বছর বয়সে পা রাখেন নিজের দেশের ক্লাব বেনফিকার একাডেমিতে। এই ক্লাবের হয়েই ১৯ বছর বয়সে অভিষেক পেশাদার ফুটবলে। ২০১৫ সালে তিনি লিয়েনে খেলতে যান মোনাকোয়। পরে ফরাসি ক্লাবটিতেই পাড়ি জমান নতুন চুক্তিতে।সেখান থেকে ২০১৭ সালে ম্যানচেস্টার সিটিতে আসেন। ক্রমে হয়ে ওঠেন দলের অপরিহার্য অংশ।
কৌশলগত বহুমুখিতা, অসাধারণ টেকনিক এবং অক্লান্ত ছুটে বেড়ানো জন্য পরিচিত মিডফিল্ডার গুয়ার্দিওলার সিটিতে বের্নার্দো সিলভা ছিলেন দলের প্রাণভ্রোমরা।









