
প্রথমবার পশ্চিমবঙ্গে এসে বাংলায় ভাষণ শুরু করেছেন উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন।নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মতিথি উপলক্ষ্যে ভিক্টোরিয়া মেমোরিয়াল হল-র অনুষ্ঠানে এসে উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন আমাদের দেশের মাটি বাংলায় বলে শুরু করেছেন।
পাশাপাশি তাঁর বক্তব্যে উঠে এসেছে গুরু রবীন্দ্রনাথ ঠাকুর, সহ একাধিক মনীষীদের মত মহান ব্যক্তি জন্মেছে। অনেক মহান ব্যক্তিত্ব এবং স্বাধীনতা সংগ্রামী-কে বাংলা জন্ম দিয়েছে। জাতীয় চেতনা কে জাগ্রত করার জন্য সবসময় করেছে বাংলা করেছে।তিনি এখানে আসার আগে তিনি ওড়িশায় নেতাজির স্মৃতি ভবন এবং ডাক টিকিট উদ্বোধন করে এসেছেন।
এটা তাঁর ছোট বেলার ইচ্ছা ছিল যে তিনি নেতাজির জন্মভূমি ভ্রমণ করবেন। নেতাজি-কে শ্রদ্ধাঞ্জলি জানানো থেকে অনেক বেশি। এটা তাঁদের পরবর্তী প্রজন্ম-কে উৎসাহিত করে।








