
তামিল সিনেমার জনপ্রিয় ও প্রভাবশালী অভিনেতা থালাপতি বিজয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দলকে ফ্যাসিবাদী বিজেপি আখ্যা দিয়ে ,আদর্শগত শত্রুর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন। ২০২৬ সালের তামিলনাড়ু বিধানসভা নির্বাচনকে সামনে রেখে দেওয়া এক বার্তায় এমন মন্তব্য করেছেন তিনি।
মাদুরাইয়ের পারাপাথিতে নিজের দলের দ্বিতীয় রাজ্য সম্মেলনে বক্তব্য রেখেছেন অভিনেতা ও রাজনীতিক।এদিকে তামিল রাজনীতিতে রুপালি পর্দার সুপারস্টারদের আধিপত্য নতুন কোন ঘটনা নয়। এনটি রামা রাও থেকে শুরু করে জয়ললিতা, কমল হাসান থেকে হালের থালাপতি বিজয়, প্রায় সকলেই নিজস্ব স্টাইলে জয় করেছেন ভোটারদের মন। এবার সেই লক্ষ্যে আরেকটু এগোলেন সুপারস্টার থালাপতি বিজয়।মাদুরাইয়ের পারাপাথিতে তার দল তামিলাগা ভেটরি কাজাগাম – টিভিকে’র দ্বিতীয় রাজ্য সম্মেলনে হাজার হাজার সমর্থক জড়ো হয়।সেখানেই বিজয় ২০২৬ সালের তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে একলা চলো নীতি গ্রহণের কথা ঘোষণা করেছেন।শুধু নিজে লড়ার ঘোষণাই নয় পাশাপাশি রাজ্য নির্বাচনে কোন জোটের সম্ভাবনাও উড়িয়ে দিয়েছেন তিনি। সমাবেশে বিজয় বিজেপিকে আদর্শগত শত্রু এবং ক্ষমতাসীন ডিএমকে-কে একমাত্র রাজনৈতিক শত্রু হিসেবে উল্লেখ করেছেন।অভিনেতা বিজয়ের ভাষ্যে, তামিলাগা ভেটরি কাজাগাম – টিভিকে এমন কোনো দল নয়, যারা কাউকে ভয় পায় বা কোনো আন্ডারগ্রাউন্ড মাফিয়া ব্যবসা চালায়।
পুরো তামিলনাড়ুর শক্তি তাঁদের সঙ্গে আছে। তাঁরা ফ্যাসিবাদী বিজেপি ও বিষাক্ত ডিএমকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন।









