গ্রাম থেকে শহর
News & Much More

27 C
Kolkata
27 C
Kolkata
More
    Home National বিহারে জঙ্গলরাজ নয়, সুশাসন চাই : যোগী

    বিহারে জঙ্গলরাজ নয়, সুশাসন চাই : যোগী

    0
    72
    ছবি সৌজন্যে : এক্স

    যাঁরা একসময় হ্যারিকেনের কেরোসিন বিক্রি করে বিহারকে অন্ধকারে ঠেলে দিয়েছিল, তারা আবার ভোট চাইছে। বিহারের মৈথিলর জনসভা থেকে আরজেডি-কংগ্রেসকে আক্রমণ শানিয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।

    তিনি দাবি করেছেন, বিহারের এখন জঙ্গল রাজ নয়, সুশাসন ও সমৃদ্ধি চাই। একমাত্র এনডিএ-র ডাবল ইঞ্জিন সরকারই তা দিতে পারে। কেন্দ্রীয় সরকারের বিনামূল্যে রেশন, ৫ লাখ টাকার স্বাস্থ্য বিমা, ঘর ও বিদ্যুতের মতো জনকল্যাণমূলক কর্মসূচির কথা তুলে ধরেছেন যোগী আদিত্যনাথ।

    যুবকদের সতর্ক করে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগা বলেছেন, জমি দখলকারী ও গো-খাদ্য লটেরারা চাকরির মিথ্যে প্রতিশ্রুতি দিচ্ছে। ওদের মিথ্যে প্ররোচনায় কেউ পা দেবেন না।