গ্রাম থেকে শহর
News & Much More

23 C
Kolkata
23 C
Kolkata
More
    Home National ইউএই-তে আটক প্রাক্তন মেজর-কে সাহায্যের আশ্বাস বিদেশমন্ত্রকের

    ইউএই-তে আটক প্রাক্তন মেজর-কে সাহায্যের আশ্বাস বিদেশমন্ত্রকের

    0
    73
    ছবি সৌজন্যে : এক্স

    অভিনেত্রী সেলিনা জেটলির ভাই অবসরপ্রাপ্ত মেজর বিক্রান্ত জেটলি ১৪ মাসেরও বেশি সময় ধরে সংযুক্ত আরব আমিরাতে আটক হয়ে রয়েছেন। এবার এবিষয়ে হস্তক্ষেপ করতে সরাসরি নেমে পড়েছে ভারতীয় বিদেশমন্ত্রক।

    বিদেশমন্ত্রকের মুখপাত্র রণধার জয়সওয়াল শুক্রবার সাংবাদিকদের সামনে জানিয়েছেন, দিল্লি হাইকোর্টের নির্দেশ মতো প্রাক্তন মেজরকে সব ধরনের সহযোগিতা করা হবে। গত ৩ নভেম্বর প্রথম এই ঘটনা সামনে আসে। যখন বলি অভিনেত্রী তাঁর ভাইকে যথাযথ আইনি ও চিকিৎসা সহযোগিতা দেওয়ার জন্য ভারত সরকারের কাছে পদক্ষেপ করার আর্জি জানিয়েছিলেন।

    সেলিনা তাঁর আবেদনে দাবি করেছেন যে, তাঁর ভাইকে অবৈধভাবে অপহরণ করে আটক করা হয়েছে। এবং গ্রেফতারের পর থেকে তাঁর পরিবার প্রাক্তন মেজরের সঙ্গে কোনওরকম যোগাযোগ করতে পারেননি।