গ্রাম থেকে শহর
News & Much More

26.9 C
Kolkata
26.9 C
Kolkata
More
    Home Kolkata বিসর্জনে যাওয়ার পথে হাইট বারে ধাক্কায় মৃত যুবক 

    বিসর্জনে যাওয়ার পথে হাইট বারে ধাক্কায় মৃত যুবক 

    0
    145
    ছবি সৌজন্যে : নিজস্ব

    প্রতিমা বিসর্জনে যাওয়ার পথে আলিপুর চিড়িয়াখানার সামনে হাইট বারে ধাক্কায় মৃত্যু হয়েছে  বেহালা সেনহাটি দুর্গোৎসব কমিটির এক সদস্য-র।

    আলিপুর চিড়িয়াখানার দিক থেকে রেসকোর্সগামী রাস্তায় দুর্ঘটনা ঘটে। পুলিশ সূত্রে খবর, মৃত বেহালা সেনহাটি দুর্গোৎসব কমিটির সদস্য উৎসব চট্টোপাধ্যায়। জানা গিয়েছে, বৃহস্পতিবার দশমীর বিসর্জনের সময় লরির মাথায় বসেছিল ওই যুবক। এরপরই চিড়িয়াখানার পর সেতুতে উঠতে গিয়ে হাইট বারে ধাক্কা খেয়ে নীচে পড়ে যায় যুবক। ঘটনাস্থলেই গুরুতর আহত হয়েছেন ওই যুবক।

    মাথায় আঘাত নিয়ে ওই যুবককে এসএসকেএম নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।