
৪০০ বছর পুরনো রীতি মেনে দুর্গার বিদায়বেলায় আলো দেখান এলাকার ইসলাম ধর্মাবলম্বী মানুষেরা। সম্প্রতির প্রতিবছরের ন্যয় এবারেও এই ছবি ধরা পড়েছে মালদহের চাঁচলে।
বৃহস্পতিবার বিকালে চাঁচলের পাহাড়পুরের মহানন্দার ঘাটে দুর্গা বিসর্জনে জড়ো হয়েছিলেন পুজো উদ্য়োক্তরা। আর সেই ভিড়ের মাঝেই প্রতীকী লন্ঠন হাতে আলো দেখিয়েছেন ইসলাম ধর্মাবলম্বী মানুষেরা। স্থানীয়রা বললেন, ৪০০ বছর আগে দেবী দুর্গার স্বপ্নাদেশের পর থেকেই এক মুসলিম ব্যক্তির হাত ধরে আগামী প্রজন্মগুলির মধ্য়ে ছড়িয়ে পড়ে এই রীতি। কেউ কেউ বলেন, সেই সময় ওই মহাননন্দা লাগোয়া শাওরগাছি গ্রামে দেখা গিয়েছিল বিরাট মহামারি। প্রাণ গিয়েছিল বহু মানুষের।
গ্রাম কার্যত হয়ে গিয়েছিল জনশূন্য। তারপর থেকে চাঁচলের মহানন্দা ঘাটে প্রতিবছর পালন হয়ে আসছে এই অলিখিত নিয়ম।









