গ্রাম থেকে শহর
News & Much More

23 C
Kolkata
23 C
Kolkata
More
    Home Newsdesk নির্বাচন কমিশন পাপেট, ক্ষোভ মমতার

    নির্বাচন কমিশন পাপেট, ক্ষোভ মমতার

    0
    294
    নির্বাচন কমিশনকে পাপেট বলে আক্রমণ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। চুঁচুড়ার সভা থেকে নির্বাচন কমিশনকে আক্রমণ করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন কমিশন শুধু শীতাতপ নিয়ন্ত্রিত ঘরে বসে রয়েছে, আর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সুযোগ পাইয়ে দিচ্ছে।
    মানুষের কষ্ট, নির্বাচনী আদর্শ আচরণ বিধি লঙ্ঘন নিয়ে তাঁদের মাথাব্যাথা নেই বলেও আক্রমণ করেছেন তিনি। নির্বাচনের সময় আয়ুষ্মান ভারত প্রকল্পের প্রচার করে বিজেপি নির্বাচনী আদর্শ আচরণবিধি ভেঙেছেন বলে অভিযোগ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এরপরেই তিনি কমিশনকে কাঠের পুতুল বলে বিঁধেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন নরেন্দ্র মোদী ঘোরাচ্ছেন, কমিশন ঘুরছে। আড়াই মাস ধরে দেশের নির্বাচন চলছে। আর কোনও কাজ নেই। সব কাজ বন্ধ হয়ে পড়ে রয়েছে। তাঁর অভিযোগ ৫ বছরের মধ্যে এক বছর যদি নির্বাচনেই চলে যায় তবে চার বছরে সব কাজ কি করে হবে। তাঁর অভিযোগ নরেন্দ্র মোদীকে সুযোগ করে দেওয়ার জন্যই বসে রয়েছে নির্বাচন কমিশন।