
তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে পদক্ষেপ চেয়ে কমিশনে চিঠি দিয়েছে তৃণমূল। ২ পাতার চিঠিতে তৃণমূল অভিযোগ করেছে একজন মহিলা মুখ্যমন্ত্রীর সম্পর্কে অবমাননাকর মন্তব্য করেছেন বিজেপি প্রার্থী।
যথাযথ ব্যবস্থার দাবি জানানোর পাশাপাশি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের প্রচারে নিষেধাজ্ঞা জারির আবেদন করেছেন তিনি। তমলুকের বিজেপি প্রার্থীর বিরুদ্ধে আইনি পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছে তৃণমূল। অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মন্তব্যের প্রতিবাদে ইতিমধ্যেই সরব হয়েছে তৃণমূল। বৃহস্পতিবারই অন্য একটি মামলায় তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে পুলিশের এফআইআরের ভিত্তিতে ১৪ জুন পর্যন্ত কোনও পদক্ষেপ করা যাবে না বলে নির্দেশ দিয়েছে হাইকোর্ট ।









