গ্রাম থেকে শহর
News & Much More

28 C
Kolkata
28 C
Kolkata
More
    Home National ইন্ডিয়া জোটকে বাঁচানোর দায় কংগ্রেসের : শিবসেনা 

    ইন্ডিয়া জোটকে বাঁচানোর দায় কংগ্রেসের : শিবসেনা 

    0
    107
    ছবি সৌজন্যে : এক্স
    আপ-তৃণমূল কংগ্রেস-এনসির পর এবার ইন্ডিয়া জোটে বিদ্রোহী উদ্ধব ঠাকরের শিবসেনা।শিবসেনা নেতা সঞ্জয় রাউত বলেছেন, যেভাবে তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়, সমাজবাদী পার্টির অখিলেশ যাদব, ন্যাশনাল কনফারেন্স নেতা ওমর আবদুল্লা, আপ প্রধান অরবিন্দ কেজরিওয়ালের মতো নেতারা প্রকাশ্যে বলছেন ইন্ডিয়া জোটের আর অস্তিত্ব নেই, সেটা মোটেই ভাল ব্যাপার নয়।
    বিরোধীরা একসঙ্গে লোকসভা ভোটে লড়াই করেছে। ফলাফলও ভাল হয়েছিল। কিন্তু সেটার পর সবার দায়িত্ব ছিল ইন্ডিয়া জোট বাঁচিয়ে রাখার। বিশেষ করে কংগ্রেসের।সঞ্জয় রাউতের কথায়, কংগ্রেসের দায়িত্ব ছিল জোটের স্বার্থে সবার সঙ্গে আলোচনা করা। একসঙ্গে বসে সিদ্ধান্ত নেওয়া। কিন্তু এখনও পর্যন্ত লোকসভার পর একটা ছোট বৈঠকও হয়নি। বস্তুত জোট বাঁচানোর দায় পুরোপুরি কংগ্রেসের উপরই ছেড়েছেন তিনি।বস্তুত, যতদিন যাচ্ছে ততই ইন্ডিয়া জোটে ভাঙনের জল্পনা বাড়ছে।
    বৃহস্পতিবার কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা প্রকাশ্যেই বলেছিলেন, যেভাবে চলছে তাতে ইন্ডিয়া জোট ভেঙে দেওয়াই উচিত। তেজস্বী যাদবের কথাতেও ভাঙন জল্পনা উসকে গিয়েছে। ফলে স্বাভাবিকভাবেই চাপ বাড়ছে কংগ্রেসের উপর।