গ্রাম থেকে শহর
News & Much More

27 C
Kolkata
27 C
Kolkata
More
    Home Newsdesk মাথাভাঙায় সিআরপিএফ জওয়ানের রহস্যমৃত্যু

    মাথাভাঙায় সিআরপিএফ জওয়ানের রহস্যমৃত্যু

    0
    654
    Mysterious death of CRPF jawan in Mathabhanga
    Mysterious death of CRPF jawan in Mathabhanga
    কোচবিহারের মাথাভাঙায়  এক সিআরপিএফ জওয়ানের রহস্যমৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। বৃহস্পতিবার রাতে নীলেশ কুমার নীলু নামের ওই জওয়ান হঠাৎই অসুস্থ হয়ে পড়লে তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়েছিল।
    সেখানেই মৃত্যু হয়েছে তাঁর। মাথাভাঙ্গার বাইশগুড়ি হাই স্কুলে তিনি কুইক রেসপন্স বা টিম অর্থাৎ কিউআরটি-র দায়িত্বে ছিলেন। ইতিমধ্যেই তাঁর দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ৪২ বছর বয়সি এই জওয়ানের বাড়ি বিহারের নওয়াদা জেলায় বলে জানা গিয়েছে।