গ্রাম থেকে শহর
News & Much More

23 C
Kolkata
23 C
Kolkata
More
    Home Newsdesk রাজভবনের তিন কর্মীকে থানায় তলব

    রাজভবনের তিন কর্মীকে থানায় তলব

    0
    266
    Three workers of Raj Bhavan were summoned to the police station
    Three workers of Raj Bhavan were summoned to the police station

    শ্লীলতাহানির অভিযোগে রাজভবনের কর্মীদের বিরুদ্ধে এফআইআর দায়েরের পর এবার তিন অভিযুক্তকে নোটিস পাঠিয়েছে লালবাজার। রবিবার রাজ্যপালের ওএসডি, এসএস রাজপুত এবং রাজভবনের আরও দুই কর্মী কুসুম ছেত্রী ও সন্ত লালকে অভিযুক্ত হিসেবে হেয়ার স্ট্রিট থানায় গিয়ে হাজিরা দিতে বলা হয়েছে পুলিশের তরফে।

    রাজভবনের ঘটনায় হেয়ার স্ট্রিট থানায় অভিযোগ দায়ের হওয়ার পর একটি বিশেষ অনুসন্ধান দল গঠন করেছিল কলকাতা পুলিশ। পুলিশের সেই বিশেষ দল অনুসন্ধান চালানোর মাঝেই শনিবার জানা যায়, রাজভবনের তিন কর্মীর বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে পুলিশের তরফে। ভারতীয় দণ্ডবিধির ১৬৬ ধারায় সরকারি কর্মীকে নিগ্রহ ও ৩৪১ ধারায় বলপূর্বক আটকে রাখার অভিযোগে ওই তিনজনের বিরুদ্ধে এফআইআর করা হয়েছে বলে লালবাজার সূত্রে খবর। উল্লেখ্য, কিছুদিন আগেই রাজভবনের এক অস্থায়ী মহিলা কর্মীকে শ্লীলতাহানির অভিযোগ উঠেছিল।