
প্রজ্বল-সহ সব অভিযুক্তের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। অশ্লীল ভিডিয়োকাণ্ডে এবার মুখ খুলেছেন প্রাক্তন প্রধানমন্ত্রী তথা জনতা দলের সেকুলার সুপ্রিমো এইচ ডি দেবগৌড়া।
তিনি বলেছেন, প্রজ্বল দেশের বাইরে। এইচডি কুমারস্বামী ইতিমধ্যেই জানিয়েছেন, আইন অনুযায়ী পদক্ষেপ করা হবে। অনেকেই এই ঘটনার সঙ্গে জড়িত। তিনি তাঁদের নাম বলবেন না। তবে সমস্ত অভিযুক্তের বিরুদ্ধে পদক্ষেপ করা উচিত। তিনি এটাও আশ্বস্ত করেছেন যে, প্রজ্বলের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। দেবগৌড়া বলেছেন, প্রজ্বলের বিরুদ্ধে পদক্ষেপ করা হবে। তবে এইচ ডি রেভান্নার সঙ্গে কী কী ঘটেছে তা সাধারণ মানুষ দেখেছেন। রেভান্না সদ্য জামিনে মুক্তি পেয়েছে। তবে যাঁরা যাঁরা এই কাণ্ডে জড়িত, তাঁদের কাউকে রেয়াত করা উচিত হবে না।









