
শুধু অভিনেত্রী ঋতুপণাই নন, রেশন দর্নীতি মামলার তদন্তে ইডির নজরে আরও অন্তত ৫০ জন। ইডির সূত্রে খবর এদের কাছে ঘুরপথে রেশন দুর্নীতির টাকা পৌঁছেছে।
তবে এই বিষয়ে নিশ্চিত হতে ওই সন্দেহভাজনদের ব্যাঙ্কের কাগজপত্র সহ অন্যান্য নথি খতিয়ে দেখাছেন তদন্তকারীরা। এদেরকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকতে পারে কেন্দ্রীয় এজেন্সি। এর আগে ৫ জুন রেশন মামলায় জেরার জন্য সিজিও কমপ্লেক্সে তলব করা হয়েছিল ঋতুপর্ণাকে। কিন্তু ওই দিন হাজিরা দেননি। রেশনকাণ্ডে গ্রেফতার এক অভিযুক্তদের সঙ্গে ঋতুপর্ণার আর্থিক লেনদেনের তথ্য তদন্তকারীদের হাতে এসেছে বলে খবর। আর্থিক লেনদেন সম্পর্কে জানতেই এই তলব বলে ইডি সূত্রে খবর।









