
আর জি কর হাসপাতালে ভাঙচুরের ঘটনায় এখনও পর্যন্ত ২৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। যাদের মধ্যে ৭ জনকে ধরা হয়েছে সোশ্যাল মিডিয়ার দৌলতে।
শুক্রবার এক্স হ্যান্ডেলে পোস্ট করে জানিয়েছে কলকাতা পুলিশ। বুধবার মধ্যরাতে আর জি কর হাসপাতালে ভাঙচুরের ঘটনায় ১২ জনকে গ্রেফতার করে পুলিশ। বাকিদের খোঁজ পেতে সোশ্যাল মিডিয়ায় ৫০-র বেশি ছবি পোস্ট করে কলকাতা পুলিশ। তাদের মধ্যে থেকে ৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এরই মধ্যে কোর্টে আইও বদলের অভিযোগ উঠেছে। শিয়ালদহ কোর্টে তদন্তকারী অফিসারের পরিচয় নিয়ে কার্যত শোরগোল পড়ে গিয়েছে। আইও-র বদল নিয়ে অভিযুক্তদের আইনজীবীর দাবি, এক অফিসারের উর্দি পরে কোর্টে হাজির হয়েছিলেন আরেক অফিসার। টালা থানার তদন্তকারী অফিসারের ব্যাজ পরে কোর্টে হাজিরা দিয়েছেন অন্য অফিসার। এই ঘটনায় বিচারকের প্রশ্নে মুখে পড়েন আইও।









