গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home National উত্তরপ্রদেশে চলন্ত স্কুলবাসের ফ্লোর ভেঙে পিষ্ট ১ 

    উত্তরপ্রদেশে চলন্ত স্কুলবাসের ফ্লোর ভেঙে পিষ্ট ১ 

    0
    26
    ছবি সৌজন্যে : এক্স

    উত্তরপ্রদেশে চলন্ত স্কুলবাসের ফ্লোর ভেঙে মৃত ১ ছাত্রী। মৃত পড়ুয়ার নাম অনন্যা, বছর ৭। সে আলিগড়ের বাসিন্দা। জানা যাচ্ছে, শনিবার দুপুরে দুর্ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের কাসগঞ্জ এলাকায়। অনন্যা উত্তরপ্রদেশের মাউন্ট দেব ইন্টারমিডিয়েট স্কুলের ছাত্রী।

    ঘটনার দিন অনন্যা স্কুল বাসে চেপে বাড়ি ফিরছিল। তার সঙ্গে তার দাদা ছিল। বাস কাসগঞ্জের নাগলা সাধু এলাকায় পৌঁছতেই আচমকা স্কুলবাসের ভাঙা ফ্লোর দিয়ে নীচে পড়ে যায় পড়ুয়া। চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হয় তার। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। পুলিশ সূত্রে খবর, বাসে আড়াই ফুটের একটি বড় গর্ত ছিল।

    ওই ভাঙা অংশ থেকে পড়ে যায় ছাত্রী। তৎক্ষণাৎ বাস না থামানোয় ঘটে অঘটন। গুরুতর জখম অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে বাসের বেহাল অবস্থা নিয়ে অভিযোগ করে মৃতের পরিবার। ঘটনার প্রতিবাদে উত্তেজিত জনতা বাসে ভাঙচুর চালায় এবং চালককে মারধর করে পুলিশের হাতে তুলে দেয়। পুলিশ জানিয়েছে, ঘটনায় স্কুলের ম্যানেজার অরবিন্দ যাদব এবং বাস চালক চন্দ্রপ্রকাশের বিরুদ্ধে অনিচ্ছাকৃত খুনের ধারায় মামলা রুজু করা হয়েছে।