গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home International নেপালে বলেন্দ্রের পক্ষে ৪৮ শতাংশ ভোট

    নেপালে বলেন্দ্রের পক্ষে ৪৮ শতাংশ ভোট

    0
    34
    ছবি সৌজন্যে : এক্স

    নেপালে ভোটগণনা শেষ হয়েছে। সে দেশের পার্লামেন্টের নিম্নকক্ষ,হাউস অফ রিপ্রেজ়েন্টেটিভস এর ২৭৫ আসনের সদস্যদের বাছতে বৃহস্পতিবার জোড়া ব্যালটে ভোট দিয়েছিল নেপাল।

    এর মধ্যে ১৬৫টিতে প্রত্যক্ষ নির্বাচন হয়। ১৬৫টি আসনের মধ্যে ১২৫টি আসনে জয়ী হয়েছে জেন জ়ি-দের পছন্দের দল রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টি,আরএসপি। নেপালি পার্লামেন্টের যে ১১০টি আসনে পরোক্ষ ,সমানুপাতিক প্রতিনিধিত্ব বা পিআর পদ্ধতিতে নির্বাচন হয়েছে, ভোট শতাংশের নিরিখে সেখানে প্রায় ৫২টি আসনে আরএসপি-র জয় নিশ্চিত। সে ক্ষেত্রে তাদের মোট আসনসংখ্যা ১৭৫ ছাড়াতে পারে। তবে চূড়ান্ত ফল জানাতে আরও কয়েকটা দিন লাগবে বলে জানিয়েছে নেপালের নির্বাচন কমিশন।নির্বাচনী ফল বলছে, কাঠমান্ডুর প্রাক্তন মেয়র বলেন্দ্র শাহের দল আরএসপি পেয়েছে ৪৮ শতাংশ ভোট। নেপালি কংগ্রেস পেয়েছে ১৬.২ শতাংশ ভোট। প্রাক্তন প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির দল সিপিএন-ইউএমএল পেয়েছে ১৩.৫ শতাংশ ভোট, আর এক প্রাক্তন প্রধানমন্ত্রী পুষ্পকমল দহাল ওরফে প্রচণ্ডের দল নেপালি কমিউনিস্ট পার্টি পেয়েছে ৭.৪ শতাংশ ভোট।রাজতন্ত্রপন্থী নেপালের রাষ্ট্রীয় প্রজাতন্ত্র পার্টি প্রত্যক্ষ ভোটে মাত্র একটি আসন পেয়েছে।

    তাদের প্রাপ্ত ভোটের হার ৩.১ শতাংশ।নেপালের পুরনো এবং পরিচিত দলগুলিকে ধরাশায়ী করে আরএসপি যে বিপুল ভোটে জয়ী হতে চলেছে,গণনার শুরু থেকেই তেমন ইঙ্গিত মিলছিল। নেপালে ব্যালটে ভোট হয়। তাই গণনা শেষ হতে সময় লাগে। তবে আরএসপি জয়ী হচ্ছে, তেমন ইঙ্গিত মিলতেই ওই দলের শীর্ষ নেতৃত্বের সঙ্গে কথা বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি কথা বলেন আরএসপি-র প্রধানমন্ত্রী পদপ্রার্থী বলেন্দ্র এবং দলের চেয়ারম্যান রবি লামিছানের সঙ্গে।