গ্রাম থেকে শহর
News & Much More

27 C
Kolkata
27 C
Kolkata
More
    Home National ৫৮ একর ওয়াকফ সম্পত্তি পুনরুদ্ধার উত্তরপ্রদেশে 

    ৫৮ একর ওয়াকফ সম্পত্তি পুনরুদ্ধার উত্তরপ্রদেশে 

    0
    127
    ছবি সৌজন্যে : এক্স
    ওয়াকফ সংশোধনী আইন কার্যকর হতেই সরকার সম্পত্তি , যা ওয়াকফ সম্পত্তি বলে দখল করে রাখা ৫৮ একর জমি পুনরুদ্ধার করেছে উত্তর প্রদেশ সরকার। এই জমিগুলিকে সরকারি জমি বলে রেজিস্টার করা হয়েছে। জানা গিয়েছে, কৌশাম্বী জেলায় ৫৮ একর জমিকে সরকারি সম্পত্তি হিসাবে রেজিস্টার করেছে।
    কৌশাম্বী জেলা ম্যাজিস্ট্রেট মধুসূদন হুলগি বলেছেন, জেলায় মোট ৯৮.৯৫ হেক্টর জমি ওয়াকফ বোর্ডের অধীনে রেজিস্টার রয়েছে। এর মধ্যে ৯৩ বিঘা অর্থাৎ প্রায় ৫৮ একর জমি দখলমুক্ত করা হয়েছে এবং তা সরকারি জমি হিসাবে রেজিস্টার করা হয়েছে।
    কৌশাম্বীর পর আরও তিনটি তহশিলে তদন্তকারী দল পাঠানো হয়েছে ওয়াকফ সম্পত্তি খতিয়ে দেখার জন্য। ওয়াকফ সংশোধনী আইন কার্যকর হলেও, তা নিয়ে বিস্তর বিতর্ক হচ্ছে।