
উত্তরপ্রদেশের মিরাটে আচমকা আগুন লেগে ঝলসে মৃত ৫ শিশু সহ ৬। ঘটনাটি ঘটেছে সোমবার রাতে মিরাটের লিসারি গেট এলাকার কিদোয়াই নগরে।
প্রাথমিকভাবে মনে করা হচ্ছে , শর্টসার্কিটের কারণেই আগুন লেগেছে। জানা যাচ্ছে, ইকবাল নাম এক ব্যক্তির বাড়িতে আগুন লাগে। সেই সময় বাড়িতে ছিলেন ৫ শিশু সহ ২ মহিলা। আচমকা আগুন লাগার ফলে ঘরের মধ্যেই আটকে পড়েন তারা।
বাড়ির একতলায় একটি পোশাক তৈরির কারখানা রয়েছে এবং পরিবারটি ওপর তলায় থাকত। অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে আসে দমকল ও পুলিশ। স্থানীয়রা আগুন নেভানোর কাজে সহায়তা করে। আহতদের দ্রুত স্থানীয় হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় ৫ শিশু ও ১ মহিলার মৃত্যু হয়। অপর এক মহিলা বর্তমানে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। ঘটনার বিস্তারিত তদন্ত শুরু করেছে পুলিশ।









